আমরা শ্রমিকবান্ধব সরকার: পররাষ্ট্রমন্ত্রী
পৃথিবীর কোনো দেশে শ্রমিকদের এত বেশি বেতন বাড়ে না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আমরা শ্রমিকবান্ধব সরকার, এ বিষয়ে আমরা সতর্ক। কিন্তু পশ্চিমা দেশগুলো বলছে, শ্রমিক ইউনিয়ন বাড়াতে হবে। তাদের দেশে ইউনিয়ন কমে যাচ্ছে বলে আমাদের দেশে বাড়াতে চায়।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে স্কটল্যান্ডের প্রতিনিধি দলের সঙ্গে তার বৈঠক হয়।
মন্ত্রী বলেন, আমরা একটি শর্ত দিয়েছি যে ২০ শতাংশ শ্রমিক যদি ইউনিয়ন করতে রাজি হন, তাহলে তাদের স্বাগত। আর বড় কোম্পানিতে কোনো শতাংশ বিবেচ্য না। তবে আমরা একদিনে আমেরিকা কিংবা ইউরোপের মতো বেতন দিতে পারবো না।
তিনি বলেন, আমরা একটি জিনিস চাই, তারা যে পণ্যটি আমাদের কাছ থেকে কিনেন, তার দাম কেন বাড়াচ্ছেন না। তারা এক ডলার অতিরিক্ত দেন, সেটা আমরা শ্রমিকদের দিয়ে দেব। আপনারা কী পারবেন? আপনারা জোট করেন, আন্দোলন করেন; আপনারা যদি দাম বাড়ান, সেটার পুরোটা শ্রমিকদের দিয়ে দেব। আমরা সস্তায় বিক্রি করি বলি, আপনারা কিনেন।
তিনি বলেন, স্কটল্যান্ডের ছয়জনের একটি প্রতিনিধি দল এসেছে। তাদের মধ্যে তিনজন সংসদ সদস্য। একজন কনজারভেটিভ, আরেকজন লেবার ও তৃতীয়জন গ্রিন পার্টির সদস্য। তিন দলের তিনজন একসঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন। ভবিষ্যতে আমাদের দেশেও এমন হবে বলে আশা করছি।
মোমেন বলেন, আমাদের দেশের অনেকগুলো দল, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৈরি হয়নি, তারা গণতন্ত্রকে ধ্বংস করতে বিভিন্ন অজুহাত খোঁজে। গেল ২৮ অক্টোবর যা আমরা দেখেছি। তারা শান্তিপূর্ণ শোভাযাত্রার নামে যে কাণ্ড করেছেন; তারা বিচারকদের আক্রমণ করেছেন, সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন।
তিনি আরও বলেন, আজ আমার সঙ্গে তাদের জলবায়ু, রোহিঙ্গা, বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। এটি একটি ভালো আলোচনা ছিল। তারা শ্রম ইস্যু নিয়েও কথা বলেছেন। আমি বলেছি, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হন, তখন শ্রমিকদের বেতন ছিল ৮০০ টাকা। পরে সেটা বাড়িয়ে ৫ হাজার ৩০০ টাকা করা হয়েছে। সেটা আবার বাড়িয়ে আট হাজার ৩০০ ও এবার সাড়ে ১২ হাজার টাকা করা হয়েছে।
আরও পড়ুনঃ গোপালগঞ্জ-৩ আসনের ফরম কিনে মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করলেন শেখ হাসিনা






নির্বাচনে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছি: রওশন এরশাদ - Tathya Sangjog
November 19, 2023[…] আরও পড়ুনঃ “আমরা শ্রমিকবান্ধব সরকার” […]