জাতীয়

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বোমা বিস্ফোরণ; নিহত ৬

আফগানিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের কাছে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

আজ সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি টাকোর এক টুইটে জানিয়েছেন, হামলাকারীকে আটকে দিয়েছিল আফগান নিরাপত্তা বাহিনী। কিন্তু তার সঙ্গে থাকা বিস্ফোরক বিস্ফোরিত হয়। এতে ছয়জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আত্মঘাতী হামলাকারীকে লক্ষ্যে পৌঁছানোর আগেই একটি নিরাপত্তা চৌকিতে শনাক্ত করা হয় ও তাকে হত্যা করা হয়। কিন্তু তার সঙ্গে থাকা বিস্ফোরক বিস্ফোরিত হয়।

হামলাকারীর নিশানা কোনটি ছিল তার নাম উল্লেখ করেননি খালিদ জাদরান। তবে বিস্ফোরণটি যে এলাকায় হয়েছে, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি সুরক্ষিত সরকারি ভবন রয়েছে।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত তিনজন তালেবান নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।

আরও পড়ুনঃ ৩০ মার্চ থেকে প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস চালু করার চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র