বিশ্ব সংযোগ

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৮ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ রোববার সকালে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের গেরাস্ক জেলায় প্রধান সড়কে এই দুর্বঘটনা ঘটে।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন মতে, রোববার সকালে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের গেরাস্ক জেলায় প্রধান সড়কে এই দুর্বঘটনা ঘটে। সড়কটি দক্ষিণাঞ্চলের আরেক প্রদেশ কান্দাহার ও পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতের মধ্যে সংযোগ স্থাপন করেছে।

হেলমান্দ প্রাদেশিক ট্রাফিক বিভাগ জানিয়েছে, একটি মোটরবাইক প্রথমে একটি যাত্রীবাহী বাসে আঘাত হানে। এরপর বাসটি বিপরীত দিক থেকে আসা একটি জ্বালানি ট্যাঙ্কারে আঘাত হানে। এতে তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যায়।

আর বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। হতাহতদের বেশিরভাগই বাসটি যাত্রী। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেলমান্দ ট্রাফিক বিভাগের কর্মকর্তা কুদরতুল্লাহ বলেন, দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুনঃ “বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভিন্নমত থাকতেই পারে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা