বিশ্ব সংযোগ

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা; নিহত ২১

আফগানিস্তানে আত্মঘাতি বোমা হামলা; নিহত ১৯

আফগানিস্তানের কান্দাহার শহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার আঞ্চলিক হাসপাতালের একজন চিকিৎসকের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

তালেবান জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ব্যাংকে আত্মঘাতী হামলা চালানো হয়। ওই সময় দেশটির সরকারি চাকরিজীবীরা লাইনে দাঁড়িয়ে বেতন সংগ্রহ করছিলেন।

বিবিসি জানিয়েছে, এটি এ বছর আফগানিস্তানে সবচেয়ে বড় হামলা বলে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, নিহত ও আহতদের ৫০ জনকে ওই অঞ্চলের সবচেয়ে বড় মিরওয়াইস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কান্দাহার হলো তালেবানের ক্ষমতার কেন্দ্রবিন্দু। এখানে তালেবানের শীর্ষ কমান্ডারের ঘাঁটি রয়েছে। ২০২১ সালে বিদেশি সৈন্যদের পরাজিত করে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান।

আরও পড়ুনঃ “বিএনপি এখন ইফতার পার্টির নামে সরকারের অন্ধ সমালোচনা করছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা