জাতীয় ফিচার

“আন্দোলনে আহত ছাত্র-জনতাকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ প্রদান করা হচ্ছে”

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এমএ আকমল হোসেন আজাদ বলেছেন, আন্দোলনে আহত ছাত্র-জনতাকে সম্পূর্ণ বিনামূল্যে সরকারি হাসপাতালে চিকিৎসা এবং ওষুধ প্রদান করা হচ্ছে।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য সচিব বলেন, সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সব কর্মকর্তা-কর্মচারী একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়া হচ্ছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ইতোমধ্যে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। তিনি সেখানকার বিভিন্ন আশ্রয় ভবন পরিদর্শন করে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য সেবার কর্মকর্তাদের সঙ্গে দিকনির্দেশনামূলক সমন্বয় সভা করেছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসা সম্পর্কে স্বাস্থ্য সচিব বলেন, আহত ছাত্র-জনতাকে সম্পূর্ণ বিনামূল্যে সরকারি হাসপাতালে চিকিৎসা এবং ওষুধ প্রদান করা হচ্ছে।

এ বিষয়ে আমরা সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখছি। ২৪ ঘণ্টার ভেতর ১৬ বছরের বঞ্চনা দূর করা সম্ভব না জানিয়ে স্বাস্থ্য সচিব আরও বলেন, বৈষম্য এবং পদবঞ্চিত হওয়ার অনেক অভিযোগ স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা পড়েছে।

এ বিষয়ে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একজন যুগ্ম সচিবসহ ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি বৈষম্য এবং পদ বঞ্চনার বিষয়গুলো পর্যালোচনা করে বিষয়গুলো একটা কাঠামোর ভেতর নিয়ে আসবে যাতে সংক্ষুব্ধ সবাই উপযুক্ত প্রতিকার পেতে পারেন বলেও যোগ করেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়কে একটি স্মার্ট মন্ত্রণালয়ে রূপান্তর করার চেষ্টা চলছে জানিয়ে স্বাস্থ্য সচিব আরও বলেন, আমরা ই-গভর্নেন্স এবং ডি-নথির প্রতি গুরুত্ব দিচ্ছি যাতে সম্পূর্ণ পেপারলেস ফাইলিং সিস্টেম চালু করা যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

তিনি বলেন, স্বাস্থ্য খাতে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতির কোনো অভিযোগ থাকলে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য দিন। দেশের প্রচলিত আইনি ব্যবস্থায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুনঃ অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধান উপদেষ্টা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র