“আনুপাতিক হারে নির্বাচনে মদত পাবে স্বাধীনতাবিরোধীরা”
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা যে আনুপাতিক হারে নির্বাচনের কথা বলছেন, এর জন্য আমাদের সমাজ এখনও প্রস্তুত নয়। এ পদ্ধতি জটিলতা তৈরি করবে। কারও স্বার্থে এ জিনিসগুলো আপনারা নিয়ে আসবেন না। এটা হলে স্বাধীনতাবিরোধীরা মদত পাবে।
আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডে ‘আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্বজনদের সমবেদনা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের আগে ও পরে তিনি ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের বাড়িতে গিয়ে স্বজনদের খোঁজ নেন ও সমবেদনা জ্ঞাপন করেন।
আরও পড়ুনঃ ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি পেয়েছে গ্রামীণ ব্যাংক





