আজ মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু দুর্গাপূজা
শনিবার (১ অক্টোবর) থেকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
পূজাকে আনন্দমুখর করে তুলতে দেশজুড়ে বর্ণাঢ্য প্রস্তুতি নেওয়া শেষ হয়েছে। সারাদেশে এখন বইছে উৎসবের আমেজ। ঢাক-ঢোল কাঁসা ও শংখের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মণ্ডপ। রামকৃষ্ণ মিশনের নির্ঘণে্ট বলা হয়েছে, শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে সায়াংকালে কল্পারম্ভ ও বোধন আমন্ত্রণসহ অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠী পূজা সম্পন্ন হবে। এদিন সকাল থেকে চণ্ডিপাঠে মুখরিত থাকবে সব মণ্ডপ এলাকা।
আরও পড়ুনঃ ২২ পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু ১৭ অক্টোবর
দ্বিতীয় দিন রোববার (২ সেপ্টেম্বর) মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হবে সকাল ৬টা ৩০মিনিটে। সোমবার (৩ সেপ্টেম্বর) মহাঅষ্টমীর পূজা অনুষ্ঠিত হবে সকাল ৯টা ৩০ মিনিটে ও বেলা ১১টায় অনুষ্ঠিত হবে কুমারী পূজা। সন্ধিপূজা শুরু হবে সোমবার বিকেল ৪টা ৪৪ মিনিটে ও সমাপন বিকেল ৫টা ৩২ মিনিটের মধ্যে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে নবমী পূজা। পুষ্পাঞ্জলি সকাল ১০টা ৩০ মিনিটে। পরদিন বুধবার সকাল ৬ টা ৩০ মিনিটে দশমী পূজা আরম্ভ, পুস্পাঞ্জলি সকাল ৮টায়। পূজা সমাপন ও দর্পণ বিসর্জন হবে সকাল ৮টা ৫০ মিনিটের মধ্যে। সন্ধ্যা-আরাত্রিকের পর প্রতিমা বিসর্জন ও শান্তিজল গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে সব আয়োজন।






দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রীর - tathyasangjog
October 1, 2022[…] আরও পড়ুন : আজ মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু দুর্গাপূজ… […]