জাতীয়

আচরণবিধি লঙ্ঘন করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে শোকজ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

আজ বৃহস্পতিবার রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সদর সিনিয়র সহকারী জজ সেফাতুল্লাহ তাকে শোকজের এই নোটিশ পাঠিয়েছেন।

শোকজ নোটিশে নির্বাচনী অনুসন্ধান কমিটি উল্লেখ করেছেন, গত ২ ডিসেম্বর শাহরিয়ার আলম চারঘাট উপজেলার ফরহাদ আলাউদ্দিন স্কুল মাঠে আওয়ামী লীগের এক বর্ধিত সভায় বক্তব্যকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রায়হানুল হকের কর্মী মেরাজুল ইসলাম ওরফে মেরাজ চেয়ারম্যানকে কুলাঙ্গার বলেন। আগামী ১৭ ডিসেম্বরের পর তাকে দেখে নেয়ার নির্দেশ দেন তার অনুসারীদের।

এছাড়া আগামী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের আগে কোনো প্রকার প্রচার সভা না করার বিধান সত্ত্বেও শাহরিয়ার আলম নির্বাচনী সভা করেছেন। এতে তিনি বিদ্যমান ২০০৮ সালের নির্বাচনী আইনের ৬ (গ) ও বিধি-১১ (ক) এবং ১২ ধারা লঙ্ঘন করেছেন। এসব অভিযোগ নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে চিহ্নিত।

আরও পড়ুনঃ “জাতিসংঘ শান্তিরক্ষা এজেন্ডায় সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ”

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র