জাতীয়

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পরিকল্পনামন্ত্রীকে শোকজ

মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩৩ শতাংশ হয়েছে: পরিকল্পনামন্ত্রী

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে অনুসন্ধান কমিটি।

বুধবার বিকেলে সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির পক্ষে যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) রশিদ আহমেদ মিলনের সই করা নোটিশটি প্রার্থীর কাছে পাঠানো হয়।

পরিকল্পনামন্ত্রীকে দেয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর অনুযায়ী তিনি ৯ ডিসেম্বর শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের রামেশ্বরপুর বাজারে এবং ১২ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলার আউশকান্দি ইউনিয়নের বড়ফেছি বাজারে কর্মীসভার ব্যানারে উন্মুক্ত জনসভায় অংশ নেন। সেখানে তিনি বক্তব্যও দেন। এতে আচরণবিধি লঙ্ঘন হয়েছে।

শোকজের বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। ওই সময় দলীয় কর্মীসভায় উপস্থিত হয়েছিলাম। মানুষের আনন্দ উচ্ছ্বাস উপেক্ষার উপায় ছিল না। যদিও এটা ঠিক হয়নি। অবশ্যই সবাইকে আইন মানতে হবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র