“আগামী সাত দিনের মধ্যে মেট্রোরেল চালু চেষ্টা করা হবে”
সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দ্রুততম সময়ে মেট্রোচালু করার সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী সাত দিনের মধ্যে মেট্রোরেল চালু চেষ্টা করা হবে।
আজ রোববার দায়িত্ব পাওয়ার পর সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রথম অফিসে এসে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।
সাংবাদিকদের উপদেষ্টা জানান, দ্রুততম সময়ে মেট্রোচালু করার সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী সাত দিনের মধ্যে মেট্রোরেল চালু চেষ্টা করা হবে।
বিআরটিএ’র সেবা নিতে গিয়ে মানুষ হয়রানির শিকার হয়- এ বিষয়ে উপদেষ্টা বলেন,আমার ড্রাইভার একটা লাইসেন্স নিতে সাতবার ছুটি নেন। একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য সাতবার কেন ছুটি নেবেন? আমার তো একটা মাত্র গাড়ি। আমি কোথায় যাবো? এটার কারণ হচ্ছে, তারা তো জনপ্রত্যাশা জানতেন না। ড্রাইভার একটা লাইসেন্স দেয়ার আগে টেস্ট দিতে হয়।
তিনি আরও বলেন, একটা লোককে আপনি একটা টেস্ট নিতে পারেন। এটা ভ্যালিড, না হলে তো আপনি সড়কে দুর্ঘটনা ঘটাবেন। একদিন সাবমিশন, আরেক দিন টেস্ট, আরেকদিন পাবেন। এই তিনদিনের বেশি আপনাকে সময় দেয়া যাবে না।
এ সময় পাশে থাকা বিআরটিএ’র কর্মকর্তা উপদেষ্টার উদ্দেশে বলেন, এখন স্যার আমাদের ৯৫ শতাংশ সেবা অনলাইনে দেয়া হয়। তখন উপদেষ্টা বলেন, এগুলো বলবেন না। আমাকে এটা বলে সাহায্য করেন যে, একটা ড্রাইভিং লাইসেন্স পেতে কতদিন লাগে। কতবার যেতে হয়। এখন একটা অজুহাত শুরু হয়েছে অনলাইন, কম্পিউটার।
উপদেষ্টা বলেন, আমার ড্রাইভারকে সাতদিন যেতে হলো এটার উত্তর আপনি কী দেবেন’ তখন ওই কর্মকর্তা বলেন, ‘অনেকেই বিভিন্ন জনের সহযোগিতা নেয়।’ এরপর ফাওজুল কবির খান বলেন, কয়টা লাইসেন্সের আবেদন পেয়েছেন, কতদিনের মধ্যে নিষ্পত্তি হয়েছে, আবেদন গ্রহণের তারিখ এবং ডেলিভারি দেওয়ার তারিখ- আপনি এটা সচিবকে দেবেন।
পরিবহন খাতের চাঁদাবাজি নিয়ে উপদেষ্টা বলেন, এটা আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়। এটা নিয়ে আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসা করেন, ভালো হবে। চাঁদাটা যে নেওয়া হয়, সেটা যায় কোথায়? আমরা তো আর চাঁদার গ্রহীতা হবো না। আপনারা আশা করতে পারেন, এই পরিস্থিতির পরিবর্তন হবে। তবে সড়ক পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরা এর সঙ্গে জড়িত থাকলে আমাদের জানালে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবো।
আরও পড়ুনঃ “সরকারি হাসপাতালগুলোতে সঠিক চিকিৎসা মিলছে না আন্দোলনকারীদের”





