“আওয়ামী লীগ জনগণের সঙ্গে কোনো ছলচাতুরী করেনি; বিএনপি করেছে”
আওয়ামী লীগ নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সব উন্নয়ন কাজ করেছে এবং জনগণের সঙ্গে কোনো ছলচাতুরী করেনি তবে বিএনপিই জাতির সঙ্গে ছলচাতুরী করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা জনগণের সঙ্গে ছলচাতুরী কি করলাম? জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াদা করেছিলেন ডিজিটাল বাংলাদেশের। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। আমরা কথা দিয়েছি, কথা রেখেছি। বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে। ক্ষমতা তারাই কুক্ষিগত করেছে। শেখ হাসিনা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গিয়ে গণতন্ত্রের বিকাশমান প্রক্রিয়ায় রয়েছেন। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে আওয়ামী লীগ।
মন্ত্রী বলেন, আমরা বলেছিলাম পদ্মা সেতু করব। শেখ হাসিনা পদ্মা সেতু করতে গেলেন। বিশ্বব্যাংক অপবাদ দিয়ে চলে গেল। নেত্রী ঘোষণা দিলেন, আমাদের নিজের টাকায় পদ্মা সেতু করব। তখন অনেকে উপহাস-কটাক্ষ করেছিল। কিন্তু তিনি সেই সিদ্ধান্তে অটল ছিলেন।
তিনি বলেন, মেট্রোরেল করবো বলেছি, ২৮ তারিখ প্রথম অংশের উদ্বোধন। বলেছি রাস্তাঘাট করব, একশ নতুন রাস্তা, একদিনে একশ সেতুর উদ্বোধন করেছি। ছলচাতুরী কোথায় করলাম? টানেল করবো বলেছি বঙ্গবন্ধু টানেল আমরা করেছি। এখন উদ্বোধনের অপেক্ষায়।
আরও পড়ুনঃ “পাকিস্তান এখন বাংলাদেশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে”






গণমিছিলের তারিখ পরিবর্তন করলো বিএনপি - tathyasangjog
December 17, 2022[…] […]
ধামরাইয়ে বাস খাদে পড়ে নিহত ২ - tathyasangjog
December 17, 2022[…] […]
ভারতের বিহারে বিষাক্ত মদপানে মৃত্যু আরও বাড়ল - tathyasangjog
December 17, 2022[…] […]