জাতীয় ফিচার

আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার এই তিনের সমন্বয়ের অন্তর্বর্তী সরকারকে এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে। জনগণ তাদের মতামত জানিয়েছে।

আমার বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিকতা হারিয়েছে দাবি করে তিনি বলেন, ‘একই সঙ্গে অন্য দলগুলোকে দেশের জনগণের কাছে তাদের রাজনৈতিক আস্থা ফিরিয়ে আনতে হবে।’

এ সময় গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, ‘দ্বিমতের বিষয় থাকলে জনগণের কাছে যেতে হবে। তাই অন্তর্বর্তী সরকারকে সমষ্টিক বিষয় মাথায় নিয়ে জাতীয় স্বার্থে নির্বাচন দিতে হবে।’

জনগণের রায় নিয়েই বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এবি পার্টি অতীতের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি করছে দাবি করে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘পারিবারিক রাজনীতি থেকে বেরিয়ে কল্যাণ রাষ্ট্র গড়ার অঙ্গীকার করার সময় এখন। সেই আলোকে এবি পার্টি নতুন বাংলাদেশ গড়তে চায়।’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র