‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে ব্যবস্থা’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা কেউ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
সিলেটে ৫ নভেম্বর বিভাগীয় পুলিশ হাসপাতালের তিন ও চারতলা সম্প্রসারিত ভবনের উদ্বোধন শেষে আইজিপি বলেন, নির্বাচনে দায়িত্ব পালনে নির্বাচন কমিশনের কোনো পর্যবেক্ষণ থাকলে সে অনুযায়ী পুলিশ কাজ করবে।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বিভিন্ন সময় গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করা হয়, এ ক্ষেত্রে পুলিশ সোচ্চার রয়েছে। এ ছাড়া প্রবাসে থেকে যারা দেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে তাদের ব্যাপারে পুলিশ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্টারপোল একসঙ্গে কাজ করছে।
উল্লেখ্য, এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত ছয়তলা ভবন উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক।
আরও পড়ুন : “১৯৭২ সালের মূল সংবিধান ফিরে পেতে চাই”






'অগ্নিসন্ত্রাস এবং বর্বরতার ঘটনা দেশবাসী যেন ভুলে না যায়' - tathyasangjog
November 5, 2022[…] আরও পড়ুন : ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা … […]