জাতীয় ফিচার

“অসংখ্য আজিজ-বেনজীর সৃষ্টি করেছে আওয়ামী লীগ সরকার”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার মানুষের সঙ্গে প্রতারণা করছে। অসংখ্য আজিজ-বেনজীর সৃষ্টি করেছে আওয়ামী লীগ সরকার, লুটের সাম্রাজ্য তৈরি করেছে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘পাকিস্তান একদিনে হয়নি, বাংলাদেশ একদিনে হয়নি। ২৫ বছর সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য। আমরা তো মাত্র কয়েক বছর লড়াই করলাম, মাত্র ১৫ বছর। আমরা হেরে গেছি- এটা মনে করার কোনো কারণ নেই।’

তিনি বলেন, ‘এ লড়াই সাধারণ লড়াই নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই, ৬০ লাখ আসামি। এ লড়াইয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছেন। আমরা জেলে যাচ্ছি, কারাগারে যাচ্ছি। হ্যাঁ, সাফল্য আসেনি। তবে একদিন সাফল্য আসে না। খালেদা জিয়া এখনো কারাগারে, তাকে মুক্ত করতে পারিনি। লড়াই থেমে যায়নি। যতক্ষণ বিজয় অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে। সেখান থেকে সরে আসিনি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি সবচেয়ে বড় দল, শক্তিশালী দল। বিএনপির রিসার্চ সেল আছে। বিএনপিপন্থি বুদ্ধিজীবী ও পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বিএনপি। এখনো পিছপা হইনি আমরা। বিজয় অর্জন করতেই হবে, সাফল্য আনতেই হবে। লক্ষ্য থেকে সরে আসবে না বিএনপি, মাঝেমধ্যে কৌশল পরিবর্তন হবে।

আরও পড়ুনঃ ইমিউন সিস্টেম যখন নিজেই শরীরকে আক্রমণ করে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র