অশুভ শক্তিদের কোনো পরিকল্পনাই বাস্তবায়িত হবে না: আইন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আনসারের ছদ্মবেশে যারা সচিবালয়ে অবস্থান নিয়েছিল, দাবি আদায়ের উদ্দেশ্য তাদের ছিল না। এখনো শিক্ষার্থী-জনতা জাগ্রত আছে। এই অশুভ শক্তিদের কোনো পরিকল্পনাই বাস্তবায়িত হবে না।
আজ সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় আসিফ নজরুল আরও বলেন, সোমবার সচিবালয়ে ভয়াবহ পরিস্থিতি হতে পারতো। আমাদের শিক্ষার্থীরা যথেষ্ট ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছে। আনসারের ছদ্মবেশে যারা সচিবালয়ে অবস্থান নিয়েছিল, দাবি আদায়ের উদ্দেশ্য তাদের ছিল না। এখনো শিক্ষার্থী-জনতা জাগ্রত আছে। এই অশুভ শক্তিদের কোনো পরিকল্পনাই বাস্তবায়িত হবে না।
শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ঢাকা মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের চিকিৎসা সেবায় অসাধারণ কাজ করে যাচ্ছে। আহত ছাত্রদের চিকিৎসা নিশ্চিত করতে তারা রাত-দিন পরিশ্রম করে চলেছেন।
গতকাল আনসার ও শিক্ষার্থীদের সংঘর্ষে অনেক ছাত্র আহত হয়েছেন, তাদের মধ্যে পাঁচজন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, তারা কথা বলার অবস্থায় নেই।
আমাদের অনেক বিদেশি সহযোগী এরই মধ্যে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। তারা বলেছেন, আমরা যতটুকু পারি সাহায্য করবো।
আরও পড়ুনঃ “আমরা সবাই জনগণের চাকর; আমরা কীভাবে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি”





