অন্তর্বর্তী সরকারের শপথ রাত ৯টায়
অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের সময় আধাঘণ্টা পিছিয়ে রাত ৯টায় নির্ধারণ করা হয়েছে। বঙ্গভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে বুধবার (৭ আগস্ট) সেনাসদরে আয়োজিত ব্রিফিংয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাত সাড়ে ৮টায় শপথ গ্রহণের কথা জানিয়েছিলেন। তবে আজ সেই শপথ অনুষ্ঠান ৩০ মিনিট পিছিয়ে রাত ৯টায় নির্ধারণ করা হয়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুরে ফ্রান্স থেকে দেশে ফিরেছেন তিনি।
এদিকে, এরই মধ্যে ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট ১৭ সদস্যের উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আরও পড়ুনঃ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র





