জাতীয় ফিচার

“অনেক দেশের চেয়ে আমরা ভালো আছি”

ভারত সফর অত্যন্ত সফল হয়েছে: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতার প্রশংসা করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করোনাভাইরাস মহামারি ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশকে অনেক দেশের তুলনায় ভালোভাবে পরিচালনা করছে। এ কারণে আমরা অনেক দেশের চেয়ে ভালো আছি।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, কয়েকদিন আগে ইত্তেফাক রিপোর্ট করেছে- যুক্তরাজ্যের অনেক মানুষ এখন কয়েকবেলা খায় না। সৃষ্টিকর্তার কৃপায় আমাদের দেশে সেই পরিস্থিতি এখনো হয়নি। যুক্তরাষ্ট্রে এসএমএস করে সবাইকে আরও কয়েক মাস আগে বলা হয়েছে, সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহারের জন্য। জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক মিনিটের জন্যও কখনো বিদ্যুৎ যায়নি। সেই জার্মানিতে ইউক্রেন যুদ্ধের পর লোডশেডিং শুরু হয়েছে, রেশনিং করা হয়েছে। অস্ট্রেলিয়ায় কখনো বিদ্যুৎ যেত না, সেই অস্ট্রেলিয়ার সিডনিসহ বিভিন্ন শহরে লোডশেডিং হচ্ছে।

তিনি বলেন, আমাদের দেশে পান থেকে চুন খসলে মির্জা ফখরুল সাহেব লাফ দিয়ে কথা বলেন। আবার বুদ্ধিজীবী হিসেবে পরিচয় দিতে যারা ভালোবাসেন, তারা রাত ১২টার পরে টেলিভিশনের টকশো গরম করেন। কান ঝালাপালা হয়ে যায়। তাদের বিশ্ব প্রেক্ষাপটটা দেখা প্রয়োজন।

আরও পড়ুনঃ “সিত্রাংয়ের প্রভাব থেকে বিপদমুক্ত বাংলাদেশ”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র