জাতীয় ফিচার

অনেকে শ্রমিকশ্রেণির আত্মত্যাগ স্বীকার করতে চান না: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শ্রমিক দলের ৭১ জন নেতাকর্মী নিহত হয়েছেন। এ ছাড়া ৩০ জন রিকশা শ্রমিকসহ বহু ভাসমান শ্রমজীবী নিহত হন। যদিও অনেকে শ্রমিকশ্রেণির আত্মত্যাগ স্বীকার করতে চান না।

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

রিজভী বলেন, ফ্যাসিস্টদের সমর্থক ব্যবসায়ী গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, কিন্তু তাদের প্রতিষ্ঠান বন্ধ করে শ্রমিকদের কর্মসংস্থান থেকে বঞ্চিত করে বেকার করে দেয়া হয়েছে। এটা সরকারের ভুল নীতি। বন্ধ না করে প্রশাসক নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানগুলো চালু রাখার দরকার ছিল সরকারের। কেননা, হাজার হাজার শিক্ষিত কর্মী বেকার হয়ে পড়েছে।

তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার (১ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান ভার্চুয়ালি অংশ নেবেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। শ্রমজীবী মানুষের আয় দিন দিন কমে যাচ্ছে। গ্যাস-বিদ্যুতের অভাবে কলকারখানা বন্ধ হচ্ছে। এখনও প্রতিদিন শ্রমিক ছাঁটাই চলছে, বেকার হচ্ছে হাজার হাজার শ্রমিক। শ্রমিকের জীবনে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নেই। পতিত হাসিনা সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে সরকারি পাট ও চিনিকলগুলো বন্ধ করে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র