অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনা খতিয়ে দেখছে পুলিশ
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, রাজধানীর কয়েকটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা পুলিশ খতিয়ে দেখছে। এখানে যদি কোনো নাশকতার ঘটনা থাকে তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি অসহায় মানুষকে সহায়তা দিচ্ছে। তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। তিনি অসহায় শ্রমিকদের প্রতি সহায়তার হাত বাড়ানোর জন্য দোকান মালিক সমিতি নেতাদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ দোকান মিলিক সমিতি ছয় শতাধিক অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে।
আরও পড়ুনঃ ভারতে বাস খাদে পড়ে ১২ যাত্রী নিহত





