কুমিল্লা বিভাগ Archives - তথ্য সংযোগ

কুমিল্লা বিভাগ নিয়ে আর ধানাই-পানাই করবেন না: জামায়াত আমীর
জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারকে পরিষ্কারভাবে বলছি—কুমিল্লা বিভাগ নিয়ে আর ধানাই-পানাই করবেন না। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হোক। পাশের নোয়াখালী ও বৃহত্তর নোয়াখালীর মানুষও বিভাগ চাচ্ছেন। তাদেরও দিন। কিন্তু কুমিল্লার দাবি যেহেতু ১৯৯৪ সাল থেকে চলে আসছে, আগে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করুন।

শনিবার কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশতাক সাহেবের বাড়ি কুমিল্লায় উল্লেখ করে তিনি বলেন, এই কারণে গোঁসা করে কুমিল্লার নামে বিভাগ দেওয়া হবে না—আগে এ নিয়ে ধানাই-পানাই করা হয়েছে। কোনো জেলার নাম নিয়ে যদি বাড়াবাড়ি করা হয়, তাহলে সেটা ওই জেলা এবং সেখানে বসবাসকারী প্রত্যেকটি মানুষকে অপমান করার শামিল।

বিরোধীদলীয় নেতা বলেন, বর্তমান সরকারও বলেছেন কুমিল্লা বিভাগ দেওয়া হবে। তাহলে দিচ্ছেন না কেন? এটা দ্রুত বাস্তবায়ন করুন। বিভাগের প্রশাসনিক কার্যক্রম শুরু করার যাবতীয় ব্যবস্থা দ্রুত গ্রহণ করুন।

কুমিল্লায় এয়ারপোর্টের বিষয়ে তিনি বলেন, এখানে এয়ারপোর্ট হওয়ার যে বিষয়টি আছে, সেটিও দেখতে হবে। এখানে একটি ইপিজেড আছে, একটি এয়ারপোর্টও আছে। সেই এয়ারপোর্টটি সম্ভাব্যতা যাচাই করে যদি সবদিক থেকে উত্তম হয়, তাহলে জনগণের জন্য সেটিও চালু করা হোক। তবে বিভাগটা আগে দেন। বিভাগের দাবিটা আগে পূরণ করুন।

তিনি আরও বলেন, কুমিল্লার মানুষকে এখন প্রশাসনিক কাজের জন্য চট্টগ্রামে দৌড়াতে হয়। এখানে বিভাগ হলে তাদের প্রশাসনিক কাজগুলো এখানেই হবে।

আরও পড়ুন: সংসদ কার্যকর থাকা অবস্থায় লংমার্চ সাধারণ মানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী: জহির উদ্দিন স্বপন

লংমার্চ প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, আজকের কর্মসূচির মধ্য দিয়ে যাত্রা শুরু হলো। প্রত্যেকটি বিভাগীয় শহরে ইনশাআল্লাহ আমাদের লংমার্চ যাবে। এরপর ঢাকায় মহাসমাবেশ হবে। সেই মহাসমাবেশ কি শুধু চিড়া-মুড়ি খাওয়ার জন্য হবে, নাকি আমাদের দাবি আদায়ের জন্য হবে? কুমিল্লার মানুষ, আপনারা যাবেন। প্রয়োজনে চিড়ামুড়ি হাতে নিয়েই যাবেন। দাবি আদায় করে ইনশাআল্লাহ ঘরে ফিরবেন। আপনারা প্রস্তুতি নেন। আমরা আশাবাদী, জনতার বিজয় হবে, ইনশাআল্লাহ।

আইনশৃঙ্খলার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করেন? তিনি তো সংসদের সব মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, কিন্তু নিজের মন্ত্রণালয়েরই কোনো খবর নেই।

উল্লেখ্য, জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস ও বিদ্যুৎ এবং সারের সংকট সমাধানসহ ছয় দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। আজ সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে লংমার্চের কর্মসূচি শুরু হয়। শেষ হবে চট্টগ্রামের লালদিঘীর মাঠে সমাবেশের মধ্য দিয়ে।

The post কুমিল্লা বিভাগ নিয়ে আর ধানাই-পানাই করবেন না: জামায়াত আমীর appeared first on তথ্য সংযোগ.