জাতীয় ফিচার

“ঈদের আনন্দ উৎসবকেও বাকশালিকরণ করা হয়েছে”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ এখন অদম্য জমিদার হয়ে উঠেছে। আইন যেন তাদের হাতের মুঠোয়। ঈদের আনন্দ উৎসবকেও বাকশালিকরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, সরকারের ভুল নীতির খেসারত দিতে হচ্ছে সিলেটবাসীকে। নদীতে বাঁধ দিয়ে পানির গতিকে বাধাগ্রস্ত করতেই প্রায়ই এমনটা হচ্ছে।

সরকারের সমালোচনা করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, আওয়ামী লীগ এখন অদম্য জমিদার হয়ে উঠেছে। আইন যেন তাদের হাতের মুঠোয়। ঈদের আনন্দ উৎসবকেও বাকশালিকরণ করা হয়েছে।

কোরবানির পশুর চামড়া বিক্রি হয়নি অভিযোগ করে রিজভী বলেন, চামড়া নিয়েও সিন্ডিকেট। গরিবের হক নষ্ট করে এ দেশের সিন্ডিকেট বাণিজ্য চলছে। চামড়া নিয়ে এহেন নৈরাজ্য কেবল আওয়ামী লীগের আমলেই সম্ভব।

রোহিঙ্গা ক্যাম্পে মানবিক বিপর্যয় দেখা গেছে জানিয়ে রিজভী বলেন, নতজানু সরকার তাদের মিয়ানমারে ফেরাতে পারেনি। তৎপর ও কর্মক্ষম সরকার হলে এমন হতো না।

আরও পড়ুনঃ চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৪ কোটি ডলার

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র